জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে পুকুরের পানিতে ডুবে সীমান্ত (৭) ও মিনাল (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৮ মে) দুপুরে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা জাদুঘরের পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। সীমান্ত সিরাজাবাদ গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। মিনাল (৮) শুক্কুর আলীর ছেলে বলে জানা গেছে।
পলাবান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিহিদার (কমল) বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে সিরাজাবাদ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইসলামপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে পুকুরের পানিতে ডুবে সীমান্ত (৭) ও মিনাল (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৮ মে) দুপুরে...



