সিলেটের গোলাপগঞ্জে ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় আরো এক আসামি পালিয়ে যায় বলে থানা সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিরা হলেন গাইবান্দা জেলার সাঘাটা উপজেলার কামাল গ্রামের রবিন হোসেনের ছেলে আল আমিন হোসেন, একই উপজেলার ঝাড়াবর্ষা গ্রামের মোনতাজ আকন্দের ছেলে হাসিবুর রহমান স্বপন ও পলাতক আসামি পাবনা জেলার সুজানগর উপজেলার আব্দুল হালিমের ছেলে নাইমুল ইসলাম। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
ভারতীয় চিনিসহ দুই ব্যক্তি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম।