ফরিদপুরের সালথায় মো: মজির মোল্যা (৬২) নামে এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের জুগিডাঙ্গা লক্ষনদিয়া গ্রামে নিজ বাড়ির কাচারি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মজিবর জুগিডাঙ্গা লক্ষনদিয়া গ্রামের অধিবাসী।
গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু জানান, গতকাল সকালে স্ত্রী আলেয়া বেগমের সাথে ঝগড়া করে বিকেলে বাড়ির কাচারি ঘরে আড়ার সাথে গলায় রশি পেচিয়ে ঝুলে পড়ে বলে তার পরিবার দাবি করেন। পরে ঘরের আড়া থেকে তার লাশ দ্রুত নামিয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তবে ধারনা করা হচ্ছে, কাচারি ঘরের ভেতরই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওই বাড়িতে এসে লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, মজিবরের পাঁচ ছেয়েমেয়ে বিয়ে করে আলাদা সংসার করছেন। স্থানীয়রা বলেন, পাঁচ সন্তানের মধ্যে দুই ছেলের সাথে মজিবরের বিরোধ চলছিল।



