জাতীয়তাবাদী যুবদলের মাদারীপুর সদর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মো: নাহিদুজ্জামান খান নাহিদকে আহ্বায়ক এবং এস এম তুহিনকে সদস্য সচিব করে মাদারীপুর সদর উপজেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার জেলা যুবদলের আহ্বায়ক মো: ফারুক হোসেন বেপারী ও সদস্য সচিব মো: মনিরুজ্জামান ফুকু এই আহ্বায়ক কমিটির অনুমোদন করেন।
এই কমিটিতে মো: আজিজুল তালুকদারসহ সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সদ্য যোষিত যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এম তুহিন জানান, শহীদ জিয়ার আদর্শ ধারন করে একজন সাহসী সৈনিক হিসেবে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এখন যুবদলের সদস্য সচিব করা হয়েছে, অতীতের ন্যায় ভবিষ্যতেও কেন্দ্র যোষিত সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবো।



