সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে একটি মুদির দোকান, গাড়ির গ্যারেজ ও দুটি সিএনজি অটোরিক্সা আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই দোকানের মালামাল ও দুটি সিএনজি অটোরিকশা পুুুুুুুুুুুুুুুুুুুুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ও দোকানের মালিক ডালিম উদ্দিন জানান। আর দিশেহারা হয়ে পড়ছেন অটোরিকশার দুই চালক আপন সহোদর এরশাদ আহমদ ও আহমদ আলী। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার শিলঘাট সোনারপাড়া গ্রামে ডালিম উদ্দিনের মোদির দোকান ও পার্শ্ববর্তী সিএনজির গ্যারেজে। কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে, তা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শটসার্কিট কিংবা সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে।