কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে তিন পরিবারের পাঁচটি ঘরসহ আটঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় চান্দিনা উপজেলার গল্লাই কংগাই দক্ষিণপাড়া গ্রামে ওই অগ্নিকাণ্ড হয়।

দক্ষিণপাড়া গ্রামের মতিন মাস্টারের ছেলে জাকির হোসেনের একটি, তার ভাই জামাল হোসেনের দু’টি, মালেক মিয়ার ছেলে তাজুল ইসলামের দু’টি ও মিজানুর রহমানের চারটি ঘর পুড়ে যায়। এর মধ্যে পাঁচটি বসতঘর।

একই বাড়ির বিল্লাল হোসেন জানান, প্রবাসী তাজুল ইসলামের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। সবাই কৃষি কাজে ব্যস্ত থাকায় কোনো ঘর থেকেই কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ১০টি ঘর পুড়ে যায়। এতে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়ছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।