দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের এক বাড়িতে পতিতাবৃত্তির অভিযোগে দুই খদ্দের, এক নারী এবং বাড়ির মালিকসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১০ মে) রাত ৮টায় পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের রফিকুল ইসলাম টিটু নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্ততা (ওসি) আশ্রাফুল ইসলাম।

আটককৃতরা হলেন, বাড়ির মালিক রেজাউল ইসলামের ছেলে রফিকুল ইসলাম টিটু (৪৫), এক নারী (২১), পার্বতীপুর উপজেলার পূর্ব সুকদেবপুর গ্রামের চেয়ারম্যানপাড়ার ফয়জার মেম্বারের ছেলে রউফ বাবু (১৮) এবং একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে পিয়ার আলী (১৮)।

আটক ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।