দৈনিক নয়া দিগন্ত পত্রিকার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সংবাদদাতা হুমায়ুন কবিরের ভগ্নিপতি মো: জহিরুল ইসলাম (৩২) ইন্তেকাল করেছেন।

তিনি দেলদুয়ার উপজেলার ভবানীপুর গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে।

তিনি ব্লাডক্যান্সারে আক্রান্ত হয়ে ধানমন্ডির নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যু বরণ করেন। তার জুবায়ের ইসলাম নামে দু’বছর বয়সী এক সন্তান রয়েছে।

জহিরুল ইসলাম মৃত্যুর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ইউনিভার্সিটিতে সাবটেকনিক্যান অফিসার হিসেবে চাকরি করতেন।