কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১৪টি স্বর্ণের বারসহ এক পাচারকারী যুবককে আটক করেছে।

শুক্রবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের ৯৪৩ নম্বর আন্তাজার্তিক সীমানা পিলারের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া যুবকের নাম রবিউল ইসলাম (৩৩)। তিনি কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

স্থানীয় বিজিবি জানায়, কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জাল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।