দিনাজপুরের ফুলবাড়ীতে একটি মসজিদের উঁচু মিনার থেকে সুমি (২৫) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার মসজিদের ৫০ ফুট উঁচু মিনার থেকে তাকে উদ্ধার করে।
উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন নারী সুমি পশ্চিম গৌরীপাড়া বৌবাজার এলাকার বাসিন্দা মৃত ঠাকুর দাস ও চন্দনা রানী দম্পতির মেয়ে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার একটি মসজিদের ৫০ ফুট উঁচু মিনারে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে দেখতে পান তারা। এ সময় স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মানসিক ভারসাম্যহীন নারী সুমির মা চন্দনা রানী জানান, তার মেয়ের মানসিক সমস্যা আছে, যখন তখন এদিক ওদিক চলে যায়। বেশ কিছু দিন ধরে সে নিখোঁজ ছিল।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ৫০ ফুট উঁচু মিনার থেকে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফুলবাড়ীতে ৫০ ফুট উঁচু মিনার থেকে মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি মসজিদের উঁচু মিনার থেকে সুমি (২৫) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের...



