গোপালগঞ্জের কোটালীপাড়ায় সপ্নীল সরকার রিকি নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
রিকি উপজেলার বটবাড়ী গ্রামের মিল্টন সরকারের ছেলে এবং ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
জানা গেছে, বাড়ির পাশে নিজেদের মৎস্য ঘের পাহারা দেয়ার জন্য শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তিনি। শনিবার সকালে সিরাজের মৎস্য ঘেরপাড়ের আমগাছে রিকির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়দের খবর দেন প্রতিবেশী সিরাজুল হক শিকদার ও তার স্ত্রী আনোয়ারা বেগম। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, লাশময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছি।’



