গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বপ্নিল সরকার রিকি (১৮) নামে দশম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বটবাড়ী গ্রামের মিল্টন সরকারের ছেলে। শনিবার সকালে তার লাশ পাওয়া যায়।
জানা যায়, ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র রিকি প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যার পর পাহারা দেয়ার উদ্দেশ্যে বাড়ির পাশে নিজ মৎস্য ঘেরে গিয়ে রাতে আর ঘরে ফেরেনি। সকালে প্রতিবেশী সিরাজুল হক শিকদার ও তার স্ত্রী আনোয়ারা বেগমের শোর-চিৎকারে এলাকাবাসী সিরাজের মৎস্য ঘেরপাড়ের আমগাছে রিকির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্বপ্নিল সরকার রিকির অপমৃত্যুর বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে রিকির মা ও এলাকাবাসীর।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর রহস্য জানা যায়নি।
কোটালীপাড়ায় দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বপ্নিল সরকার রিকি (১৮) নামে দশম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বটবাড়ী গ্রামের মিল্টন সরকারের ছেলে। শনিবার সকালে...



