গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুয়াগ্রাম ইউনিয়নে ডুমুরিয়া গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, অটো মেশিনে ধান মাড়াইর বেরনে চিটা মিশ্রিত ধান দেয়ায় এলাকার উজির আলী সিকদারের ছেলে মেশিন মালিক সাদ্দাম সিকদারের সাথে প্রতিবেশী ধান মালিক ছলেমান শেখের পরিবারের কথা কাটাকাটির এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সাদ্দাম সিকদার তার স্ত্রী নাসরিন বেগম (২২), ছলেমান শেখ (৫৫), তার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও ছেলে আরিফ শেখ (২৪) আহত হন। আহতদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই কাজল দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলমান রয়েছে।



