নওগাঁয় জ্যোতি (২২) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
সদর থানা পুলিশ শুক্রবার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত জ্যোতি শহরের আরজী নওগাঁ দফতরিপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে এবং রানীনগর ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল জানান, বৃহস্পতিবার দিনগত রাতে বিষপান করে জ্যোতি। এরপর পরিবারের লোকজন প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং পরে বগুড়া মেডিক্যালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে তার বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত জ্যোতি কোনো একটি বিষয়ে মানসিকভাবে ডিপ্রেশনে ছিল। এজন্য বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



