নাশকতার পরিকল্পনার অভিযোগে জামালপুর সদর ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জামালপুর শহর, সরিষাবাড়ী, বকশীগঞ্জের, মেলান্দহ, ইসলামপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন বাবুল, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসমবায়বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, জামালপুর জেলা শ্রমিকদলের সদস্য মনোয়ার হোসেন মনু, ইসলামপুর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির খান লোহানী প্রমুখ।