জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২১ মে) বিকেল ৩টার দিকে বলিয়াদহ ডেবরাইপেচ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নারীর নাম মোর্শেদা বেগম (৩৮)। ডেডরাইপেচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী। এ দম্পতির তিন সন্তান রয়েছে।
জানা যায়, রোববার বিকেলে মোর্শেদা বেগম আগারী ব্রিজের নিচ থেকে গোসল করে ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
চিনাডুলী ইউপি সদস্য ফয়জুর রহমান ফারুক মেম্বার ঘটনাটি নিশ্চিত করেছেন।



