জামালপুরের ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপেচ গ্রামে বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে তিন সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ৩টার দিকে ডেডরাইপেচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম বাড়ির অদূরে ডেবরাইপেচ আগারী ব্রিজের নিচে গোসল করে বাড়ি ফেরার সময় তার ওপর হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। চিনাডুলী ইউপি সদস্য ফয়জুর রহমান ফারুক মেম্বার ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূর নাম মোর্শেদা বেগম।