ময়মনসিংহের হালুয়াঘাটে ইটভর্তি লড়ি খাদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে ইট ভর্তি লড়ি নিয়ে গাঙ্গিনারপাড় ব্রিজ-সংলগ্ন মেইন রোডে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই নিহত হওয়া যুবকের নাম রনি মিয়া (২৫)। তিনি শিমুলকুচি গ্রামের রশিদ মিয়ার ছেলে।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শাহজাহান মিয়া জানান, খাদে পড়ে যাওয়া ইট ভর্তি লড়িরচালক রনি মিয়ার লাশটি দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



