নওগাঁর রাণীনগরে বজ্রপাতে জামিল হোসেন (১৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে উপজেলার ভবানিপুর মাঠে এ ঘটনা ঘটে।

জামিল ভবানীপুর গ্রামের মৃত আজাদ সরদারের ছেলে।

জামিল হোসেনের প্রতিবেশি চাচা সাহেল হোসেন বলেন, তিনিসহ জামিল ও আরো একজন শ্রমিক নিয়ে বিকেলে মাঠে ভূট্রা ক্ষেতে গিয়ে জমি থেকে ভূট্রা তুলছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি আসলে মাঠের মধ্যে আলাদা আলাদা গাছের নিচে আশ্রয় নেই। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিলকে মৃত্যু ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে কৃষি শ্রমিক নিহতের খবর পেয়েছি। পরিবার থেকে কোনো অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।