সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির চেয়ারপারসন করার প্রথম প্রস্তাবকারী বীর মুক্তিযোদ্ধা মো: বদিউজ্জামান মোল্লা (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
তিনি ফরিদপুরের অ-বিভক্ত নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হন। তার দুই স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।
তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার আসরের নামাজের পর উপজেলার সোনাপুর গ্রামের মোন্তার মোড়ে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।



