বিএনপির দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ (পশ্চিম) ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন ও সদস্যসচিব কাজী মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।
নতুন ঘোষিত কমিটিতে অ্যাডভোকেট সোহরাব হোসেন ভুঞা মিঠুকে আহবায়ক ও দৌলত খানকে সদস্যসচিব ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য পদে যারা আছেন তারা হলেন- যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সৈয়দ আপেল মাহমুদ, নজরুল ইসলাম, শামসুল হক মেম্বার, জামাল হোসেন, আবুল কালাম মুন্সি, শাহাজালাল, মফিজুল ইসলাম ভূইয়া, আবু তাহের প্রফেসর ও মোবারক হোসেন।

এ ছাড়া সদস্যরা হলেন- আবুল কালাম ভূইয়া, ইউনুছ মিয়া, মফিজুল ইসলাম, শাহজাহান মোল্লা, হাজী জাহাঙ্গীর আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ ইসমাইল, আবুল খায়ের আখন্দ, কালন মিয়া, এন ইসলাম, শওকত আলী ডাক্তার, বাবুল মিয়া, মোহাম্মদ শাহজাহান, আব্দুল জলিল খলিফ, খোরশেদ আলম ভুঁইয়া, শফিকুল ইসলাম ভূঁইয়া, মহসিন ভুঁইয়া, জসিম উদ্দিন সরকার, জয়নাল হোসেন মমিন সরকার, গিয়াস উদ্দিন (লিল মিয়া), জয়দল হোসেন, জহীরুল ইসলাম (জুয়েল) ও জামাল হোসেনকে সদস্য করে ৩৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।