নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় সাহাদাত হোসেন (১৭) ওরফে শুক্কুর আলী নামের এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরছায়েট গ্রামে এ ঘটনা ঘটে।
সাহাদাত ওরফে শুক্কুর আলী চরছায়েট গ্রামের মোছা মিয়ার ছেলে।
জানা যায়, সে রাজমিস্তির কাজ করার জন্য বাইসাইকেলযোগে বের হয়। পোড়াদিয়া রাস্তার ফকিরবাড়ির কাছে পৌঁছলে বেলাব থেকে আসা একটি সিএনজি পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাহাদাত হোসন ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তাকে দ্রুত লোকজন উদ্ধার করে বেলাব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকগণ মৃত ঘোষণা করেন।
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয় গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



