টাঙ্গাইলের নাগরপুরে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আহম্মদ আলী রানা, সহসভাপতি শরিফুল ইসলাম স্বপন, মাসুদুর রহমান মোল্লা লিয়াকত, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, সদস্য ইকবাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি ফরহাদ হোসেন ডেভিট, সহসাধারণ সম্পাদক একে এম ফরিদুজ্জামান কহিনুর, মো: গোলাম মোস্তফা গোলাম, যুবদলের আহ্বায়ক ফনির হোসেন ভূঁইয়া, সদস্যসচিব রফিকুল ইসলাম দীপন, কৃষক দলের সদস্য সচিব জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, ছাত্রদলের আহ্বায়ক মীর খালেদ হাসান রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনির প্রমুখ।
নাগরপুরে গৌতম চক্রবর্তীর স্মরণসভা
টাঙ্গাইলের নাগরপুরে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা...



