লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন সাগর (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার মাছিমপুর গ্রাম তাকে গ্রেফতার করা হয়।

দেলোয়ার হোসেন সাগর মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাছিমপুর গ্রামের পূর্ব মাছিমপুরের এক যুবতীকে (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে এক বছর ধরে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্কে জড়ান সাগর। ওই যুবতী সাগরকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়েতে অস্বীকার করেন। গত ২৪ মে নোয়াখালী জেনারেল হসপিটালে কন্যা সন্তানের জন্ম দেন ওই যুবতী।

এ ঘটনায় রোববার সকালে ওই যুবতী রামগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ সাগরকে গ্রেফতার করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মামলা দায়েরের পর ধর্ষণে অভিযুক্ত দেলোয়ার হোসেন সাগরকে গ্রেফতারের পরে আদালতে সোপর্দ করা হয়েছে।