শেরপুরের নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

নালিতাবাড়ী পৌরশহরের আমবাগান এলাকায় কলসপার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদের বাসা থেকে এ চুড়ির ঘটনা ঘটে।

জানা যায়, চেয়ারম্যান আব্দুল মজিদ শনিবার বাসা তালা দিয়ে স্ত্রী সন্তানসহ গ্রামের বাড়ি কলসপারে যান। সোমবার বিকেলে আমবাগানস্থ বাসায়ে এলে বাসার গেটের ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে বিকল্পভাবে ভেতরে ঢুকে থাকার ঘরের আলামারির তালা ভাঙ্গা দেখতে পান। আলমারিতে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও প্লাষ্টিকের ব্যাংকে থাকা আনুমানিক ৭৫ হাজার টাকা খোয়া গেছে বলে চেয়ারম্যান জানান। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, আমার বাসা থেকে প্রায় ছয় লাখ টাকার মালামালা খোয়া গেছে।

নালিতাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অবিযোগের ভিত্তিতে ব্যাবস্থা নেয়া হবে।