কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে আবির (৬) ও রাফি হাসান (৬) নামে দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
আবির ওই গ্রামের আমান উল্লাহর ছেলে এবং রাফি হাসান ফুল মিয়ার ছেলে।
আবিরের বাবা আমান উল্লাহ জানান, সকালে নাস্তা খেয়ে আবির ও রাফি এক সাথে খেলতে বের হয়। বাড়িতে দীর্ঘক্ষণ তাদের সাড়া না পেয়ে আশপাশে খুঁজতে গিয়ে বাড়ির পাশের পুকুর ঘাটে তাদের লাশ দেখা যায়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খাদেমুল বাহার আবেদ জানান, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। শিশুদের পরিবারের কেউ আমাদের মৌখিক বা লিখিতভাবে কিছু অবগত করেনি।’



