অবশেষে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ১৭ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান বুধবার সকালে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন। দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নিগার সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। তফসিল অনুসারে আগামী ১৮ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।
জানা যায়, কিছু আইনি ঝামেলার কারণে এই পৌরসভায় নির্বাচন হতে পারেনি। ২০০২ সালের আগস্ট মাসে দেবিদ্বার উপজেলার সদর ইউনিয়ন, গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ ও সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৭ সালের ১৮ মার্চ বড় আলমপুর এলাকার বাসিন্দা আবদুল মতিন সরকার পৌরসভার মধ্যে থাকতে চান না মর্মে হাইকোর্টে একটি রিট করেন। তার ওই রিট পিটিশন হাইকোর্টে খারিজ হওয়ার পর ২০০৭ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি আপিল করেন। এ দিকে ২০০৯ সালের ১৭ মে দেবিদ্বার থানা সংলগ্ন বাসিন্দা আসাদুজ্জামান পাঠান পৌরসভা বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে আরেকটি রিট করেন। ওই রিটও খারিজ হয়ে যায়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সেটিও খারিজ হয়। এসব জটিলতায় দীর্ঘ ২২ বছর পৌরসভায় নির্বাচন হতে পারেনি।
সম্প্রতি আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচনের বিষয়ে ইতিবাচক মতামত পাওয়া গেলে তফসিল ঘোষণার উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নিগার সুলতানা বলেন, আগামী ১৭ জুলাই ইভিএম পদ্ধতিতে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোট ১৭ জুলাই
২২ বছর পর দেবিদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
অবশেষে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ১৭ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২...



