কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে আবির (৬) ও নাহিদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে এরা চাচাতো-জেঠাতো ভাই। বুধবার বেলা ১১টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। মৃত আবির ওই বাড়ির আমান উল্লাহর ছেলে এবং নাহিদ ফুল মিয়ার ছেলে।
মৃত আবিরের বাবা আমান উল্লাহ জানান, সকালে নাশতা খেয়ে আবির ও নাহিদ এক সাথে খেলতে বের হয়। বাড়িতে অনেকক্ষণ ধরে তাদের না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়। দেবিদ্বার থানার ওসি (তদন্ত) খাদেমুল বাহার আবেদ জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি।