ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন শেরপুরের নালিতাবাড়ী মধুটিলা ইকোপার্কের ভেতরে থাকা মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি রাতের আঁধারে জবাই করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও একজনকে আটক করে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করেছে বন বিভাগ। গত ২৮ মে রোববার রাতে হরিণ জবাই করার ঘটনার পর সোমবার বাদশা মিয়া (৩৫) নামে জড়িত একজনকে আটক করে মঙ্গলবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
বন বিভাগ ও আটকৃত বাদশা সূত্রে জানা যায়, চিড়িয়াখানায় থাকা আনুমানিক ৫০ কেজি ওজনের একমাত্র চিত্রা হরিণটিকে গত রোববার রাতে বাতকুচি নামাপাড়া এলাকার কতিপয় দুর্বৃত্ত মিলে চুরি করে এবং জবাই করে গোশত ভাগ-বাটোয়ারা করে নেয়। সোমবার ভোরে বিষয়টি টের পেয়ে বন বিভাগের লোকজন তদন্তে নামেন এবং সকালে বাতকুচি বাজার থেকে ওই গ্রামের জাহেদ আলীর ছেলে বাদশা মিয়াকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকারোক্তি অনুযায়ী বাদশা মিয়ার পুকুর থেকে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়।
এ ঘটনায় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বাদি হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী একটি মামলা করেছেন। মঙ্গলবার আটককৃত বাদশাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হরিণ জবাইয়ের ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরকে আটক করার চেষ্টা করা হচ্ছে।
মধুটিলা ইকোপার্কে হরিণ জবাই চামড়াসহ আটক ১
ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন শেরপুরের নালিতাবাড়ী মধুটিলা ইকোপার্কের ভেতরে থাকা মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি রাতের আঁধারে জবাই করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭-৮...



