২২ দিন আগে নিখোঁজ হওয়া দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার যুবক মিন্টু রায়ের (২৪) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মিন্টুর পরনের প্যান্ট, কোমরের বেল্ট ও জুতা উদ্ধার করা হয়। গত বুধবার বেলা দেড়টায় নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় জাতীয় উদ্যানের গভীর জঙ্গল থেকে কঙ্কালসহ এ সব উদ্ধার করে পার্বতীপুর থানা পুলিশ। নিখোঁজ মিন্টু উপজেলার দৌলতপুর গোয়ালপাড়া গ্রামের রনজিত রায়ের একমাত্র ছেলে। মিন্টুর চাচা উত্তম কুমার উদ্ধার হওয়া প্যান্ট, বেল্ড ও জুতা দেখে তার পরিচয় শনাক্ত করেন।
উত্তম জানান, মিন্টু উপজেলার তেতুলিয়া বিএম কলেজে লেখাপড়া করত। কিন্তু সে দেড় বছর ধরে তার বাবা-মার সাথে ঢাকায় বসবাস করছে। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, পাবর্তীপুর মডেল থানায় দায়েরকৃত জিডি মূলে নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শালবন থেকে মিন্টুর কঙ্কাল উদ্ধার করা হয়।
নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার
২২ দিন আগে নিখোঁজ হওয়া দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার যুবক মিন্টু রায়ের (২৪) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মিন্টুর পরনের প্যান্ট, কোমরের বেল্ট ও জুতা...



