ভোলার লালমোহন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে পৌরশহরের মোল্লা জামে মসজিদ মার্কেট-সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়দের অন্তত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ সময় এক ফায়ারম্যানসহ আহত হয়েছেন মোট দুইজন।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মোবাইলের দোকান, বইয়ের লাইব্রেরি, লেপতোশকের দোকান ও হোমিওপ্যাথিক দোকানসহ ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান।



