বগুড়ার শাজাহানপুরে মাদলা ইউনিয়নের মালীপাড়া গ্রামে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ও ইউপি সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে। এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে এসব করা হচ্ছে বলে জানায় এলাকাবাসী। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার পরিবার।
মালীপাড়া গ্রামের ভুক্তভোগীরা জানান, ওই পথ দিয়ে যুগের পর যুগ তারা চলাচল করতেন। কিন্তু হঠাৎ রাস্তা বন্ধ করে সেখানে খুঁটি তৈরির কারখানা করা হয়েছে। ভুক্তভোগীরা আরো জানান, চেয়ারম্যান আতিকুর রহমান ও মেম্বার মিজানুর রহমান যোগসাজশ করে রাস্তার মুখে খুঁটি পুঁতে রাস্তা বন্ধ করে দেন। রাস্তা বন্ধ করার মূল কারণ হিসেবে তারা জানান, বিগত নির্বাচনে সেখানকার ভোটাররা তাকে ভোট না দেয়ায় এভাবেই প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছেন এই দুই জনপ্রতিনিধি।
অন্যদিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সাবিনা ইয়াসমিনের বাড়ির চারপাশে চেয়ারম্যানের লোকজন ময়লা পানির জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছেন। ইতোপূর্বে সেখানে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণের একটি প্রকল্প পাশ করানো হয়েছিল। কিন্তু অর্থবছর শেষ হয়ে গেলেও চেয়ারম্যান ও তার লোকজনের দাপটে সেটি আর বাস্তবায়ন করা হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি ও তার প্রতিবেশীরা। তিনি এ ব্যাপারে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেও কোনো সমাধান পাননি।
এসব বিষয়ে মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমানের নিকট জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে তার বক্তব্য নেয়ার চেষ্টা করলে তিনি সাংবাদিক দেখে দ্রুত সটকে পড়েন। তবে এ ব্যাপারে শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়াম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
শাজাহানপুরে রাস্তা ও ড্রেন বন্ধ করে দেয়ায় ভোগান্তি
বগুড়ার শাজাহানপুরে মাদলা ইউনিয়নের মালীপাড়া গ্রামে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ও ইউপি সদস্য মিজানুর রহমানের...



