ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
রোববার সকালে উপজেলার জুগলী ইউনিয়নের বাঘাইতলা রোডের ঘোষবেড় শিমুলকুচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিল হোসেন (২২) উপজেলার ভুবনকুরা ইউনিয়নের আমিরখাঁকুড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়রা জানায়, বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত জামিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক জামিলকে মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



