হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের গেট স্থাপন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৬ জুন বোরহানপুর গ্রামের চঞ্চল মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গেট স্থাপন করা হয়। পাশের বাড়ির কায়েছ মিয়ার দাবি করেন তাদের জায়গায় গেটটি স্থাপন করা হয়েছে। এজন্য তিনি সেটি অপসারণ করতে বলেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ পাল্টা-পাল্টি গুলি ছোড়ে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।

এসআই জাহাঙ্গীর আলম বলেন, রোববার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার বোরহানপুর গ্রামের জাকির হোসেনের বাড়ির ড্রেন থেকে একটি পাইপগান, দুটি গুলির খোসা ও দুটি পাইপ জব্দ করা হয়েছে। তিনি কায়েছ মিয়ার পক্ষের লোক। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।