টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নঙিনাবাড়ি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৮৩) রোববার বার্ধক্যজনিত কারণে মির্জাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় দাফন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান জানান নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নাগরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়াম্যান কুদরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, সাবেক সলিমাবাদ ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক ভিপি স্বাধীন, সাবেক জিএস ইকবাল প্রমুখ।