সিরাজগঞ্জের রায়গঞ্জে মাটির নিচ দিয়ে পানি সরবরাহের পাইপ লাইন কেটে ফেলায় ৩০০ পরিবারের প্রায় দেড় হাজার মানুষ পানির অভাবে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত এক মাস ধরে সুপেয় পানির অভাবে পরিবারগুলোর মধ্যে হাহাকার শুরু হয়েছে। সমস্যা নিরসনে এখন পর্যন্ত কেউ পাশে এসে দাঁড়ায়নি। সুপেয় পানির দাবি করায় উল্টো প্রভাবশালী মহলের রোষানলে পড়েছেন তারা।
সরেজমিনে জানা যায়, ২০১৭সালে গ্রামীণ জনগোষ্ঠীকে সুপেয় পানি সরবরাহের জন্য উপজেলার ঘুড়কা কুন্ডু পাড়া এলাকায় বিদেশী সংস্থা কোরিয়ান এলজি কোম্পানির অর্থায়নে রায়গঞ্জে ‘গুড নেইবারস’ একটি প্রকল্প গ্রহণ করে। এতে ব্যয় ধরা হয় ৬৫ লাখ টাকা। ২০১৮ সালের জানুয়ারি মাসে সুপেয় পানি সরবরাহে জন্য প্রকল্পটি উদ্ভোধন করা হয়। ১১ সদস্যের একটি সমবায় সমিতির মাধ্যমে ৩০১টি পরিবারকে এই প্রকল্পের আওয়তায় আনা হয়। গত ৫বছর ধরে পরিবারগুলো সুপেয় পানি পেয়ে আসছিল।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর অত্র গ্রামে ৮০০ মিটার একটি রাস্তা পাকাকরণের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়। সেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি না করে ঘুড়কা গ্রামের জনৈক প্রভাবশালী গৌতুম কুন্ডুকে সাব ঠিকাদার হিসেবে নিয়োগ দেন। উপজেলা প্রকৌশল অধিদফতর কাজটির কার্যাদেশ দেয়া হলে সাব ঠিকাদার বেকুমেশিন দিয়ে রাস্তার মাটি তুলে ফেলেন। এর ফলে সুপেয় পানির সমস্ত পাইপলাইন কেটে যায়। এই পাইপলাইন কেটে ফেলায় ৩০০ পরিবারের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা প্রতিবাদ করেও কোনো ফল পায়নি। পানি না পেয়ে নানা সমস্যায় পড়েছেন ওই পরিবারগুলোর সদস্যরা।
সাব ঠিকাদার গৌতম কুন্ডু বলেন, রাস্তা নির্মাণের জন্য পানি সরবরাহের পাইপগুলো তুলে ফেলা হয়েছে। রাস্তার কাজ শেষ হলে সকলের সাথে বসে আলোচনার মাধ্যমে পানি সরবরাহ চালু করা হবে। রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, এ বিষয়ে আমাদেরকে কেউ অভিযোগ করেনি। তবে ঠিকাদারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে। পানির জন্য মানুষ হাহাকার করবে এমনটি মেনে নেয়া যায় না।
রায়গঞ্জে পানির লাইন কেটে ফেলায় ৩০০ পরিবারের ভোগান্তি
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাটির নিচ দিয়ে পানি সরবরাহের পাইপ লাইন কেটে ফেলায় ৩০০ পরিবারের প্রায় দেড় হাজার মানুষ পানির অভাবে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত এক...



