সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যায় জড়িত থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাবু চেয়ারম্যানের ছেলে ফাহিম ফয়সাল রিফাতকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ জনু) দুপুরে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক সাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ।



