নওগাঁর নিয়ামতপুরে পানিতে ডুবে নুর জান্নাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গাহইল গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নাতের মা নুর জাহান জানান, ‘দুপুরের পর দাদার সাথে বাড়িতেই ছিল জান্নাত। এরপর তার দাদা মাঠে গরু আনতে যায় আর আমি মেয়েকে বাড়িতে রেখে হাঁস দেখতে বাড়ির বাইরে যাই। কিছুক্ষণ পর এক প্রতিবেশী বাড়ির সামনে ছোট ডোবায় আমার মেয়েকে পড়ে থাকতে দেখে চিৎকার করে। আমি ছুটে গিয়ে দেখি, মেয়ে আমার ডোবার পানিতে ভেসে রয়েছে। পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।