কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম রবি (৪৮) নামের একজন কৃষককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম রবি নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়ার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে রবিউলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রবিউলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, আমি কুষ্টিয়াতে থাকি। রাত ২টার দিকে শুনতে পারলাম আমার ছোট ভাইকে ঘুমের মধ্যে কে বা কারা কুপিয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয়ে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
মিরপুরে ঘুমন্ত কৃষককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম রবি (৪৮) নামের একজন কৃষককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর...



