কলারোয়ায় ঊষা খাতুন (২১) নামে এক নববধূ বিয়ের দিন সন্ধ্যায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঊষার বিয়ে হয়েছে একই উপজেলার কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে সুমনের সাথে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার এসআই অনীল মুখার্জি জানান, গত রোববার সন্ধ্যায় ঊষা তার অভিভাবকদের সাথে বিতর্কে জড়ায়। এরপর নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করেছে পুলিশ।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ঊষা তার বাবার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহতের স্বজন ও প্রতিবেশীদের ভাষ্যমতে স্বামী পছন্দ না হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



