ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ফাতেমা প্রাঃ হাসপাতালে ভুল চিকিৎসায় দুই সন্তানের জননী মরিয়ম খাতুনের (২৯) মৃত্যুর ঘটনায় ৫০ হাজার টাকা জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই হাসপাতালে ভুল চিকিৎসায় মরিয়ম খাতুন অধিকতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। গত ১৪ জুন ঢাকার একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরিয়ম কালিগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের ইব্রাহীম মণ্ডলের মেয়ে।
ফাতেমা প্রা: হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় মরিয়ম খাতুনের মৃত্যুর খবর জানাজানির পর গত রোববার (১৮ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ উপজেলা সদরে অবস্থিত ফাতেমা প্রাঃ হাসপাতালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমগীর হোসেন।
আদালত অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং দায়িত্বে অবহেলার কারণে ফাতেমা প্রাঃ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ফাতেমা প্রাঃ হাসপাতালের মালিক ইকরামুল হোসেন ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে করা অভিযোগগুলো সব মিথ্যা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং দায়িত্বে অবহেলার কারণে স্বাস্থ্যহানি ঘটানোয় ফাতেমা প্রাঃ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জে ভুল চিকিৎসায় মৃত্যু : হাসপাতালকে জরিমানা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ফাতেমা প্রাঃ হাসপাতালে ভুল চিকিৎসায় দুই সন্তানের জননী মরিয়ম খাতুনের (২৯) মৃত্যুর ঘটনায় ৫০ হাজার টাকা জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই হাসপাতালে...



