চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী রিয়াজ (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া-সন্তোষপুরগামী সড়কের পুলিশ বকস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াজ দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের নওশের আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। আহত রিয়াজকে পথচারিরা উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, রিয়াজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার শরীর কোমর মারাত্মক রক্তাক্ত আহত হন। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।