কালীগঞ্জে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২১ জুন) বিকেলে আড়িখোলা রেল স্টেশন-সংলগ্ন বাঙ্গালহাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ওমাইশা (৩) বাঙ্গাল হাওলা গ্রামের ছাফির উদ্দিনের মেয়ে।

আড়িখোলা স্টেশন মাস্টার আরমান হোসেন জানান, বিকেল ৪টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শিশু ওমাইশা নিহত হয়। এ ঘটনায় জিআরপি নরসিংদীকে জানালে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জিআরপির এএসআই রকিবুল জানান, ট্রেন দুর্ঘটনায় নিহত শিশুর লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।