দিনাজপুরের ফুলবাড়ীতে দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সাবেক ও ঢাকা প্রাইম ইউনিভার্সিটির বর্তমান মেধাবী ছাত্র রিয়াদ হোসেন হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকালে দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার আয়োজনে পৌর শহরের বটতলি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা।