রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় লালানগরের দীঘিরপাড়া এলাকায়।
জানা যায়, উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট দীঘির পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে মোহাম্মদ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নুরু, ছকিনা বেগম, মোহাম্মদ নুরুজ্জামান ও মোহাম্মদ বাবুলের বসতবাড়ি ও মুরগির ফার্ম পুড়ে বিপুল সম্পদের ক্ষতি হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।