দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের সূখীপীর বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই যুবক একই পাড়ার মরহুম ওয়াহেদ আলীর দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবকের স্ত্রী তাদের মাটির ঘরটি মোছার সময় তার ঠিক করার জন্য তাকে বলেন। তিনি ঘরের বিদ্যুতের লাইন ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বজলুর রশিদ সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে লাশের সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়।



