চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। আগুনে মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে কোদালায় মাওলানা হারুনের বাড়ি এলাকায়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।



