নতুন কোনো কর আরোপ ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ৮১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২০ জুন মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস এ বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে রাজস্ব খাতে আয় ও ব্যয় ৭ কোটি ১৮ লাখ টাকা এবং উন্নয়ন খাতে আয় ও ব্যয় ৭৩ কোটি ১৬ লাখ টাকা ধরা হয়েছে। এ ছাড়া বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬৩ লাখ ৩৯ হাজার টাকা।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী প্রকৌশলী আরিফ সারুয়ার বাতেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, পৌর নির্বাহী কর্মকর্তা বেলজুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবীনগর পৌরসভার ৮১ কোটি ১৬ লাখ টাকার বাজেট ঘোষণা
নতুন কোনো কর আরোপ ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ৮১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২০...



