মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে কোরবানির গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে পদ্মায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী থেকে ৪৭টি গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সূর্যকান্দি গ্রামে তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা গরুর মালিকরা স্থানীয়দের সহায়তায় ১৮টি গরু উদ্ধার করতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়।
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান, উদ্ধার অভিযান চলছে। ২৯টি গরু এখনো নিখোঁজ রয়েছে। তবে ট্রলার ডুবিতে কোনো মানুষ হতাহত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
মানিকগঞ্জে পদ্মায় কোরবানির গরু বোঝাই ট্রলার ডুবি
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে কোরবানির গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে পদ্মায় এ ঘটনা ঘটে।পুলিশ...



