কোনো প্রকার নতুন করারোপ ছাড়াই লাকসাম পৌরসভার ১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার লাকসাম পৌরসভার পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের পৌরসভায় আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৩-২৪ অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন।
লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহার সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র জানান, এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৮৩ কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৫৪৪ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা। উদ্বৃৃত্ত বাজেট ৫ কোটি ৭২ লাখ ৭১ হাজার ৫৪৪ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৮ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৬৯২ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ৩ কোটি ৩২ লাখ ৮০ হাজার ৬৯২ টাকা।